প্রকাশ: ২৩ মে ২০২৬ ০৩:০০
শাহ আলম শাকিল, ডেস্ক রিপোর্ট : মিডল্যান্ডসের অন্যতম জনপ্রিয় ও স্বনামধন্য রেস্টুরেন্ট “জালালি ইন্ডিয়ান কুইজিন” ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড (BCA Award 2025) অর্জনের গৌরব লাভ করায় রেস্টুরেন্টটির পক্ষ থেকে গত ২১ মে, বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ সেলিব্রেশন ডিনারের আয়োজন করা হয়। মিডল্যান্ডসের সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএ প্রেসিডেন্ট অলি খান এমবিই। এছাড়াও উপস্থিত ছিলেন বিবিসিসিআই-এর অন্যতম নেতা প্রফেসর সানওয়ার চৌধুরী, বিসিএ ভাইস প্রেসিডেন্ট ফয়েজুল হক, বৃটেনের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ফয়েজুর রহমান এমবিই, বিসিএ ডেপুটি অর্গানাইজিং সেক্রেটারি শহিদুল হক চৌধুরী লিটন, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মিছবাহুর রহমান, বিবিসিসিআই-এর আব্দুল মালেক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাদির, আফজাল খান লাকি, বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি জিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ ,তৃতীয় বাংলার সম্পাদক, এম মোস্তফা লিমন এবং এটিএন বাংলার বার্মিংহাম প্রতিনিধি ,জয়নাল ইসলাম, বাংলা প্রেস ক্লাব এর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাদির আহমেদ, সাইফুর রাজা চৌধুরী, আব্দুল জলিল, বাহার উদ্দীন, শাহ আলম শাকিল, জাবেদ আহমেদসহ মিডল্যান্ডসের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জালালি ইন্ডিয়ান কুইজিনের এই অসাধারণ অর্জনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
জালালি পরিবারের পক্ষ থেকে জমিরুল ইসলাম সিরাজ বলেন,
“মিডল্যান্ডসের সম্মানিত গুণীজনদের পদচারণায় আমরা সত্যিই ধন্য ও আনন্দিত। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”
অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলেন এটিএন বাংলা ইউকের সিনিয়র রিপোর্টার তালুকদার রায়হান। তাঁর সাবলীল ও আকর্ষণীয় উপস্থাপনা অতিথিদের মুগ্ধ করে।
সবশেষে জালালি ইন্ডিয়ান রেস্টুরেন্টের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়, যেন ভবিষ্যতেও তারা দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে কমিউনিটির সেবায় কাজ করে যেতে পারে।
যুক্তরাজ্য থেকে আরো পড়ুন