যেকোনো উৎসবেই থিমভিত্তিক পোশাক নকশা করে থাকে সুপরিচিত ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ।
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ১৩:৫৬
যেকোনো উৎসবেই থিমভিত্তিক পোশাক নকশা করে থাকে সুপরিচিত ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবারও ব্র্যান্ডটি দুর্গা থিমে সাজিয়েছে সংগ্রহ। পরিবারের সবার জন্য পোশাক রাখা হয়েছে এই সংগ্রহে মেয়েদের জন্য এই সংগ্রহে আছে থিমভিত্তিক শাড়ি, সালোয়ার-কামিজ ও কুর্তি । আর ছেলেদের জন্য আছে পাঞ্জাবি। ছোটদের জন্য রঙিন ও নজরকাড়া সব পোশাক আছে এই শারদ সংগ্রহে। বিশ্বরঙ-এর পূজার এই সংগ্রহে লাল, সাদা, হলুদ, নীল, সবুজ, গোলাপির আধিক্য চোখে পড়ছে।
সিলেট থেকে আরো পড়ুন