সিলেট

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ ১৪:১৬

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা, অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৪ জুন) জিন্দাবাজারস্থ প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত রেজিষ্ট্রেশন নারায়ণগঞ্জ-৭০/সদর-৩৫ এসো আলোর সন্ধানে যুব সংগঠনের আওতাধীন সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  এসো আলোর সন্ধানে যুব সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: নবী হোসেন।

অনুষ্ঠানের শুরুতে আজকের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোঃ ইমরান হোসাইন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিটির সভাপতি আশরাফুল আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরানা আক্তার ইমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো: সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: নাইম আহমেদ মেঘ। 

সিলেট থেকে আরো পড়ুন