লিটন দাসই হলেন জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। এই সংস্করণে নেতৃত্ব তিনি পেতে যাচ্ছেন, এ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা ছিল। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ ১৪:০৬
লিটন দাসই হলেন জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। এই সংস্করণে নেতৃত্ব তিনি পেতে যাচ্ছেন, এ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা ছিল। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
চলতি মাসেই পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই দুই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই দল তৈরি করা হয়েছে।
রোববার (৪ এপ্রিল) বিকেলে এই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে টাইগারদের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস।
শান্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিটন। সেই সিরিজে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর থেকে গুঞ্জন উঠেছে আগামী বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন।
এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী। এ ছাড়াও আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছে বিসিবি।
আগামী ১৭ মে আরব আমিরাত ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে এই দলটির। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে লিটন বাহিনী।
খেলাধুলা থেকে আরো পড়ুন