রাজনীতি

নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের প্রতিনিধি দলের স্কটিশ পার্লামেন্ট পরিদর্শন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ১৭:২২

বাংলাদেশী বংশোদ্ভূত একমাত্র স্কটিশ এমপি ফয়সল চৌধুরী এমবিই (এমএসপি)-এর আমন্ত্রণে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে'র ২৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার স্কটল্যান্ড পার্লামেন্ট পরিদর্শন করেছেন।পার্লামেন্ট কক্ষে ফয়সল আহমদ চৌধুরী এম এস পি-র সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের  প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্কটল্যান্ড লেবার পার্টি প্রধান আনসার সারওয়ার এমএসপি।সভায় নর্থ বাংলা প্রেসক্লাবকে স্কটল্যান্ড পার্লামেন্টের পক্ষ থেকে  উষ্ণ অভ্যর্থনা  জানানো হয়।  ফয়সল চৌধুরী নর্থ বাংলা প্রেসক্লাবের কার্যক্রমে সন্তোষ  প্রকাশ করে নেতৃবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।   বৃটেনের  রাজনীতিতে নতুন প্রজন্মদের এগিয়ে এসে সক্রিয়  ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান। 
নর্থ বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ যুক্তরাজ্যের  নর্থে সাংবাদিকতায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য সাংবাদিকদের আহ্বান  জানান। 
এসময় প্রতিনিধি দলের সাথে ছিলেন, নর্থ বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হুসাইন, সেক্রেটারি জেনারেল নুরুল আমিন তারেক, মুক্তবাংলা চ্যানেলের সিইও সাংবাদিক  সাওয়ার হোসাইন, নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের সহ সভাপতি গোলাম আকবর চৌধুরী,  কোষাধ্যক্ষ মাহমুদ হাসান মিলন, মো: সাবের আহমেদ, আব্দুল মোমিন ফাহিম, এনআরডি সিইও  মিডিয়া ব্যক্তিত্ব নাজিরুল ইসলাম খান, আশরাফুল আলম, সাইফুল ইসলাম, কামাল হুসেন, সারওয়ার হুসাইন, সাইফুল ইসলাম সাইফ,  হুমায়ুন আহমেদ, জামান চৌধুরী, ইউনুস বিন আফসার, রিয়াদুল আমিন রাহাত, শাহরিয়ার ইসলাম ও আরিফ হুসাইন প্রমুখ।

রাজনীতি থেকে আরো পড়ুন