যুক্তরাজ্য

সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক মুসাদ্দিক আহমেদ শ্যামল

প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ ২০:৪৫

প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুসাদ্দিক আহমেদ শ্যামল।

সংগঠনের প্রকাশিত কমিটি তালিকা অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন শামীম আহমেদ। এছাড়া সহ-সভাপতি পদে জুবায়েরুল ইসলাম মিটন, শামীম আহমেদ রেশাদ, সাইফুল ইসলাম মহসিন, শেখ সাইদুল হক, জুয়েল আহমেদ, রুহেল আহমেদ, শিপন আহমেদ তালুকদার, ইব্রাহিম খলিল, মো. হেকিম আলী, রেদোয়ান আহমেদ, মিফতাহুর রহমান, আজহার আলী কয়েস, সৈয়দ সিহাবুর রহমান মিলাদ, ফয়েজ আহমেদ ও রাসেল আহমেদের নাম রয়েছে।

কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন আমিরুল ইসলাম খান, মিজানুল ইসলাম পিনু, রুহুল আলম, ফয়হাদ আহমেদ, কাজী সাব্বির আহমেদ, মুজাক্কির হুসাইন, সাইফুদ্দিন ইসলাম, তৌফায়েল আহমেদ, তাজ চৌধুরী, সুমন খান, জাকির হোসেন, সৈয়দ ফয়সাল আহমেদ, আজিজুল ইসলাম, মিজানুর রহমান মিজু ও মনসুর আহমেদ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুর রহমান, সৈয়দ আলী আহমেদ, তৌফায়েল আহমেদ তুহিন, শাকিল আহমেদ, জাহেদ আহমেদ শীল, মির্জা চৌধুরী ও ইফতেখার আনিক দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে অর্থ সম্পাদক মেহের উদ্দিন শিকদার, সহ-অর্থ সম্পাদক মুজাক্কির আহমেদ, দপ্তর সম্পাদক কে.এম.এম. শহের রহমান, সহ-দপ্তর সম্পাদক রাসেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ আমিরিক, ক্রীড়া সম্পাদক নবীদ আলী সেলিম, সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ইমান আহমেদ এবং প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক জাবের আহমেদ দায়িত্ব পেয়েছেন। সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন জ্ঞানান মিয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক সালমান সামি এবং সহ-প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক সাদ্দাদ আহমেদ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “ডেভেলপ, ডিসিপ্লিন, ডেডিকেশন”—এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রবাসী ওসমানীনগরের ক্রিকেট প্রতিভা বিকাশ, প্রশিক্ষণ ও উন্নয়নে কাজ করবে নতুন কমিটি।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রবাসে বসবাসরত ওসমানীনগরের ক্রিকেটপ্রেমী ও তরুণ খেলোয়াড়দের সংগঠিত করে ক্রিকেটের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তৃতীয় বাংলা | বিশেষ প্রতিবেদন

যুক্তরাজ্য থেকে আরো পড়ুন