প্রকাশ: ১০ জুন ২০২৬ ১২:৫৯
সিলেটের মাছুদীঘির পার বিএনপি পরিবারের উদ্যোগে বিএনপির নেতা দেওয়ান জাহেদ খানকে এক উষ্ণ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বাবলু, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হোসেন হেলাল, জেলা বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাসান মঈনউদ্দীন আহমদ মঈনুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ন্যাশনালিস্ট রিসার্চ ফোরামের আহ্বায়ক জহিরুল ইসলাম আলাল এবং এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও ন্যাশনালিস্ট রিসার্চ ফোরামের সদস্য সচিব দেবব্রত দে।
এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা দেওয়ান জাহেদ খানের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে সাফল্য কামনা করেন। সংবর্ধনার জবাবে দেওয়ান জাহেদ খান উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের আদর্শ ও গণমানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট থেকে আরো পড়ুন