সিলেটে শুরু হওয়া দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে প্রথম ম্যাচে মাঠে নেমেই হ্যাটট্রিক করেছেন শহীদ বাছির অগ্রগামী ক্লাব এর ১১ নং জার্সিধারী খেলোয়াড় ইমন মির্জা।
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ০৯:২৬
সিলেটে শুরু হওয়া দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে প্রথম ম্যাচে মাঠে নেমেই হ্যাটট্রিক করেছেন শহীদ বাছির অগ্রগামী ক্লাব এর ১১ নং জার্সিধারী খেলোয়াড় ইমন মির্জা। ৩-২ গোলে অগ্রদূৎ ক্রীড়া চক্রকে হারিয়ে বিজয়ী হয় তার দল।
সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির পরিচালনায় ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের স্বনামধন্য ১০টি ক্লাবের অংশগ্রহণে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। আজ মঙ্গলবার ছিলো ২য় দিনের খেলা। লীগে প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন ইমন। ম্যাচের সেরা খেলোয়াড়ও হন ইমন।
প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন প্রাক্তন ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ এবং দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সদস্য অ্যাডভোকেট সাঈদ আহমদ।
খেলাধুলা থেকে আরো পড়ুন