প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ ১৫:৫৪
ঢাকা, ৫ জুলাই: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু এবং নৃত্যশিল্পী ফারজানা চৌধুরী বেবীকে অভিনন্দন জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হওয়ায় শিবা শানুকে এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি পদে নির্বাচিত হওয়ায় ফারজানা চৌধুরী বেবীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং সদস্য সচিব জাকির হোসেন রোকন পৃথক বার্তায় নবনির্বাচিত দুই সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাফল্যে শুভেচ্ছা জানিয়ে তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
শিল্প সাহিত্য থেকে আরো পড়ুন