প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ১১:২০
তৃতীয়বাংলা ডেস্ক: লন্ডনের কলচেস্টার সিটির পার্শ্ববর্তী ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এক মর্মান্তিক দুর্ঘটনায় পানিতে ডুবে যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জনাব মজিবুর রহমান মজিবের প্রিয় কন্যা, তাঁর নাতনি এবং দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মকন মিয়া সাহেবের পুত্র, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ডা. শেখ মনসুর আহমদের সহধর্মিণী ও তাঁদের স্নেহের কন্যাসন্তানসহ মোট তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, "এই হৃদয়বিদারক ও অকল্পনীয় দুর্ঘটনায় তিনটি তাজা প্রাণের অকালপ্রয়াণ আমাদের গভীরভাবে শোকাহত করেছে। এ ক্ষতি শুধু শোকসন্তপ্ত পরিবারগুলোর নয়, বরং সমগ্র প্রবাসী বাংলাদেশি সমাজের জন্যও এক অপূরণীয় ক্ষতি। এমন শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।"
নেতৃদ্বয় মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি পরিবার-পরিজনকে এই কঠিন শোক ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।
শোকবার্তায় আরও বলা হয়, "মহান আল্লাহ তায়ালা যেন মরহুমদের সকল গুনাহ ক্ষমা করে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন, কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।"
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যুক্তরাজ্য থেকে আরো পড়ুন